- Home
- বোকা
জ্ঞানী ছাগল
- By Jokes Online
- ব্যবসা , বোকা
- Unrated
এক লোক কোরবানীর জন্য ছাগল কিনতে গেল এবং ইংরেজীতে কথা বলতে পারে এমন খুঁজিতেছে। অনেক খোজাখুজি করেও পেলোনা। অবশেষে এক চালাক ছাগল বিক্রেতা ছাগল ক্রেতাকে বলল,ভাই-আমার কাছে ইংরেজীতে কথা বলতে পারে এমন একটা ছাগল আছে।
ক্রেতাঃ ঠিক আছে, আমাকে আগে ইংরেজীতে কথা বলিয়ে দেখান।
ছাগল বিক্রেতাঃ ছাগলের পিঠে একটা থাপ্পর দিয়ে ছাগলকে জিজ্ঞাসা করলো - "এই ছাগল,বল দেখি--ইংরেজী এপ্রিল মাসের পরে কী মাস?"
ছাগলঃ মে......
ছাগল বিক্রেতা আবার ছাগলের ফিঠে একটা থাপ্পর দিয়ে ছাগলকে জিজ্ঞাসা করলো- "এই ছাগল,বল দেখি--ইংরেজী জুন মাসের আগে কী মাস?"
ছাগল:-মে......!!!!
Thank you!
- By Jokes Online
- বোকা
- Unrated
এক অশিক্ষিত ভদ্রলোক এক শিক্ষিত ভদ্রলোকের্একটা উপকার করে দিল।
শিক্ষিত ভদ্রলোক বলল- Thank you !
অশিক্ষিত ভদ্রলোকটা এই Thank you শব্দের অর্থ বুঝেনি।
শিক্ষিত ভদ্রলোকটা Thank you দিয়ে চলে যাওয়ার কিছুক্ষন পর- ঐ অশিক্ষিত ভদ্রলোকটা শিক্ষিত ভদ্রলোকটাকে পিছন থেকে বলতে লাগলো- "ব্যাটা, তুমি আমাকে যে Thank you বলছো- ভাল বললে তো বলছো- আর যদি ভাল না বলো- তোমার চৌদ্দ গোষ্টীরে Thank you!"
ব্রীজ
- By Jokes Online
- বোকা , বন্ধু
- Unrated
গ্রাম থেকে আসা এক লোক ঢাকার মহাখালী ফ্লাই ওভার দেখে তার এক বন্ধুকে বলল, আচ্ছা, সরকারের কী মাথা খারাপ হয়ে গেল ?বন্ধুঃ কেন সরকারের মাথা খারাপ হতে যাবে ?
ভদ্রলোকঃ আমাদের কুড়ি গ্রামে অনেক খাল / নদী আছে এবং আমরা অনেক কস্ট করে ঐ সব খাল / নদী পারাপার হই, অথচ, সরকার ঐখানে ব্রীজ না করে এখানে শু্কনো রাস্তার উপর ব্রীজ দিয়ে রাখলো!
ইনকামট্যাক্স
- By Jokes Online
- ব্যবসা , বোকা , বুদ্ধিমান
- Unrated
তেলের দোকানে ইনকামটেক্সর লোক রেইড দিতে পারে এমন আশংকায় এক তেল ব্যবসায়ী তার কর্মচারীকে ডেকে বলল-- ৩০ টিন তেল মাটির নীচে লুকিয়ে রাখতে ।
২ ঘন্টা পরে কর্মচারী এসে তেল ব্যবসায়ীকে বলল, স্যার ! ৩০ টিন তেল তো মাটির নীচে লুকিয়ে ফলেছি, এখন তেলের খালি টিনগুলো কোথায় রাখবো!!!!!
লজ্জা
- By Jokes Poster
- বোকা
- Unrated
রাজাঃ ধরো, আমি যদি স্থান পরিবর্তন করি। তুমি বসবে আমার ওই সিংহাসনে আর আমি বসব তোমার জায়গায়।মন্ত্রীঃ না মহারাজ, সেটা সম্ভব নয়।
রাজাঃ কেন? তোমার কি রাজা সাজতে লজ্জা হয়?
মন্ত্রীঃ না, রাজা হতে লজ্জা হবে না, কিন্তু লজ্জা পাব আপনার মতো একটা নির্বোধকে আমার মন্ত্রী হতে দেখে!
বুঝবে কি করে?
- By Jokes Poster
- বোকা
- Unrated
- বোকার মতো কথা বলো না। - সেকি! তা না হলে তুমি বুঝবে কি করে?
বোকা