- Home
- পিতা-পুত্র
স্মরণ শক্তি
- By Jokes Online
- পিতা-পুত্র
- Unrated
স্কুলের পুরস্কার বিতরণী অনুস্ঠান থেকে ফিরে ছেলে মা কে বলছে- মা, এবার আমি স্কুলে দুইটা পুরস্কার পেয়েছি-
মাঃ কি কি বাবা?
ছেলেঃ একটা পেয়েছি- স্বরণ শক্তির জন্য, আরেকটা....(মাথা চুলকাতে - চুলকাতে) ...এখন মনে পরছে না ..
চোরের মার বড় গলা
- By Jokes Poster
- পিতা-পুত্র
- Unrated
ছেলেঃ আব্বু দেখ ওই যে চোরের মা। বাবাঃ দূর বোকা! চোরের মা কোথায়? ওটা তো একটা জিরাফ।
ছেলেঃ কেন, কালই তো তুমি পড়ালে চোরের মার বড় গলা।
পদাঙ্ক অনুসরন
- By Jokes Poster
- পিতা-পুত্র
- Unrated
মাঃ তোমাকে তোমার বাবার পদাঙ্ক অনুসরন করা উচিত।ছেলেঃ বাবা, এমন কী উল্লেখযোগ্য কাজ করেছেন?
মাঃ কেন, ভদ্র ব্যাবহার করার জন্য জেল কতৃপক্ষ গত বছর তার শাস্তি ছয় মাস কমিয়ে দিয়েছিল।
সাইকেল চড়া
- By Jokes Poster
- পরীক্ষা , পিতা-পুত্র
- Unrated
বাবাঃ পাশ করলে বলেছিলাম একটা সাইকেল কিনে দেব, তবুও তুমি পাশ করতে পারলে না। এতদিনে কি করলে তাহলে? ছেলেঃকেন বাবা তুমি যদি সাইকেল কিনে দাও তাহলে তো আমি চালাতে পারবনা। তাই সাইকেল চড়া শিখছিলাম।
সম্মান
- By Jokes Poster
- পিতা-পুত্র
- Unrated
বাবাঃ রোজ এক জায়গায় গেলে সম্মান কমে যায়।ছেলেঃ তাইতো বাবা আমি রোজ স্কুলে যাইনা।
প্রুফ দেখা
- By Jokes Poster
- শিক্ষক-ছাত্র , পিতা-পুত্র
- Unrated
শিক্ষকঃ রফিক এবারো কিন্তু কাসে ফার্স্ট হওয়া চাই।রফিকঃ দোয়া করবেন স্যার, আরেকটা কথা, প্রশ্নপত্র বাবার প্রেসেই দিচ্ছেন তো স্যার এবারো?
শিক্ষকঃ সে কি! তোমার বাবা তোমাকে প্রশ্ন পত্র দেখান নাকি?
রফিকঃ না না স্যার, তবে বাবার চোখের সমস্যার কারনে প্রুফটা দেখে দেই কিনা!
অংকের টিউটর
- By Jokes Poster
- শিক্ষক-ছাত্র , পিতা-পুত্র
- Unrated
বাবাঃ আজ স্কুলের টিচার কী বললেন?ছেলেঃ বলেন তোমার জন্য একজন ভালো অংকের টিউটর রাখতে।
বাবাঃ মানে?
ছেলেঃ মানে তুমি হোমওয়ার্কের যে অংকগুলো করে দিয়েছিলে সব ভুল ছিল।
নার্সারি
- By Jokes Poster
- পিতা-পুত্র
- Unrated
বাবাঃ বাবু, পড় তো জিরো, ওয়ান, টু, থ্রি ছেলেঃ বাবা, ওয়ান, টু, থ্রির আগে তো ‘নার্সারি’। কিন্তু জিরো, জিরো করছ কেন?
ছেলের কান্না
- By Jokes Poster
- স্বামী-স্ত্রী , পিতা-পুত্র
- Unrated
দার্শনিকঃ এতটুকু ছেলে রাস্তায় দাঁড়িয়ে কাঁদছে, বড় মায়া হল, তাই কোলে করে নিয়ে এলাম। স্ত্রীঃ তুমি কি চোখের মাথা খেয়েছ? নিজের ছেলেকে চিনতে পারছ না।
পোড়া আলু
- By Jokes Poster
- পিতা-পুত্র
- Unrated
ছেলেঃ বাবা, পোড়া আলু খেতে তোমার কেমন লাগে?বাবাঃ কেন, ভালই তো!
ছেলেঃ একটু আগে ম্যানেজার ফোন করেছিল তোমার আলুর গুদামে আগুন লেগে সব আলু পুড়ে গেছে!
পিতা-পুত্র