Jokes Online
Articles by this Author
মশা ও জোনাকী
- By Jokes Online
- বুদ্ধিমান
- Unrated
এক লোক মশার যন্ত্রনায় অস্থির, মশারী খাটিয়ে ও নিজেকে বাচাতে পারছেনা, কারন, যে কোনভাবে মশারীর ভিতর মশা ঢুকে যায়। তারপর, একদিন লোকটা একটা লেপ দিয়ে পুরো শরীরটা ঢেকে শুয়ে আছে যাতে করে আর তাকে মশা কামরাতে না পারে । লেপের ভিতর হঠাত্ করে একটা জোনাকি পোকাকে দেখে লোকটা চিত্কার করে বলে উঠলো--- বাবারে! বাবা, মশা তো আমাকে টচ্ লাইট দিয়া খুজতাছে!!!!!!
সাহসী
- By Jokes Online
- বন্ধু
- Unrated
১ম বন্ধু:- জানিস ! আমাদের ৩ ভাইয়রে মধ্যে ১ ভাই খুব সাহসী, একবার ঐ ভাই একাই একটা বাঘের সংগে লড়াই করছেলি।
২য় বন্ধু:- তারপর কি হলো?
১ম বন্ধু:-তারপর থেকে আমরা ২ ভাই !!
ইনকামট্যাক্স
- By Jokes Online
- ব্যবসা , বোকা , বুদ্ধিমান
- Unrated
তেলের দোকানে ইনকামটেক্সর লোক রেইড দিতে পারে এমন আশংকায় এক তেল ব্যবসায়ী তার কর্মচারীকে ডেকে বলল-- ৩০ টিন তেল মাটির নীচে লুকিয়ে রাখতে ।
২ ঘন্টা পরে কর্মচারী এসে তেল ব্যবসায়ীকে বলল, স্যার ! ৩০ টিন তেল তো মাটির নীচে লুকিয়ে ফলেছি, এখন তেলের খালি টিনগুলো কোথায় রাখবো!!!!!
কোলাকুলি
- By Jokes Online
- স্বামী-স্ত্রী
- Unrated
ছোট ছেলে দৌড়ে বাসায় গিয়ে তার মাকে বলল, মা- আজ কী ঈদ?
মা :- কেন আজ ঈদ হবে?
ছোট ছেলেটি :- তাহলে আব্বু আর ছোট খালা যে ছাদে কোলাকুলি করছে??
ব্রীজ
- By Jokes Online
- বোকা , বন্ধু
- Unrated
বন্ধুঃ কেন সরকারের মাথা খারাপ হতে যাবে ?
ভদ্রলোকঃ আমাদের কুড়ি গ্রামে অনেক খাল / নদী আছে এবং আমরা অনেক কস্ট করে ঐ সব খাল / নদী পারাপার হই, অথচ, সরকার ঐখানে ব্রীজ না করে এখানে শু্কনো রাস্তার উপর ব্রীজ দিয়ে রাখলো!
Thank you!
- By Jokes Online
- বোকা
- Unrated
এক অশিক্ষিত ভদ্রলোক এক শিক্ষিত ভদ্রলোকের্একটা উপকার করে দিল।
শিক্ষিত ভদ্রলোক বলল- Thank you !
অশিক্ষিত ভদ্রলোকটা এই Thank you শব্দের অর্থ বুঝেনি।
শিক্ষিত ভদ্রলোকটা Thank you দিয়ে চলে যাওয়ার কিছুক্ষন পর- ঐ অশিক্ষিত ভদ্রলোকটা শিক্ষিত ভদ্রলোকটাকে পিছন থেকে বলতে লাগলো- "ব্যাটা, তুমি আমাকে যে Thank you বলছো- ভাল বললে তো বলছো- আর যদি ভাল না বলো- তোমার চৌদ্দ গোষ্টীরে Thank you!"
বাঘ শিকার!
- By Jokes Online
- বন্ধু
- Unrated
খুব সাহসী দুই বন্ধু সুন্দর বনে গেল বাঘ শিকার করতে। অনেক খোজ-খুজি করে তারা বনের ভিতর বাঘের পায়ের ছাপ দেখতে পেল ।
এক বন্ধু অন্য বন্ধুকে বলল, তুই এই পায়ের ছাপ ধরে সামনের দিকে গিয়ে দেখ- বাঘটা কোথয় গেল, আর আমি উল্টো দিকে গিয়ে দেখি বাঘটা কোথা থেকে এল !!
দৌড়
- By Jokes Online
- বন্ধু , বুদ্ধিমান
- Unrated
খুব দুই বন্ধু সুন্দর বনে বেড়াতে গেল। হঠাৎ একটা বাঘ তাদের সামনে এসে হাজির!
১ম বন্ধু বাঘের চোখে একটা ঢিল মেরে দিল একটা দৌড় এবং ২য় বন্ধুকে বলল, দোস্ত, দৌড়ে পালা ....
২য় বন্ধুঃ আমি পালাবো কেন ? আমি কি বাঘের চোখে ঢিল মেরেছি নাকি? তুই বাঘের চোখে ঢিল মেরেছিস্ , তুই- ই দৌড়ে পালা !!
পাগল প্রেসিডেন্ট
- By Jokes Online
- মাতাল , ইন্টারভিউ
- Unrated
পাগলদের স্বভাব তো আপনারা সবাই কম বেশি জাননে। কোন পাগল বলে আমি বাংলাদেশের president ছিলাম, আবার কোন পাগল বলে আমি আমেরিকার president ইত্যাদি......
যাইহোক- একবার-president জিয়াউর রহমান পাবনার পাগলা গারদ পরিদর্শনে গিয়েছিল । ঐখানে পাগলদের মাঝখানে দাড়িয়ে president জিয়াউর রহমান পাগলদের উদ্দেশ্যে বলছেন- এই যে তোমরা আমাকে চেন ? আমি বাংলাদেশের president জিয়াউর রহমান !!
পাগলদের এক জন জবাব দিল- হি:! হি:! চিনি--চিনি, প্রথম - প্রথম সবাই এইরকম president থাকে- পরে সব ঠিক হয়ে যায় !
গাধা!
- By Jokes Online
- প্রেমিক-প্রেমিকা , বিয়ে
- Unrated
প্রেমিক-প্রেমিকা নিজেরাই নিজেদের বিয়ে ঠিক করেছে। ছেলেটা বলল, আমাদের বিয়ের এই খবরটা বিয়ের আগের দিন পযর্ন্ত কাউকে আমরা জানাবো না । খবরটা শুধু বিয়ের আগের দিন আমরা সবাইকে জানাবো এবং এইটা একটা Surprise হবে।
মেয়েটা বলল, আমি শুধু একজনকে এই খবরটা জানাতে চাই।
ছেলে :- কেন?
মেয়ে :- পাশের বাড়ির কালু আমাকে একদিন বলেছিল, কোন গাধাই নাকি আমাকে বিয়ে করবেনা। তাই ওকে জানাতে হবে।