মার্ক টোয়েনের ছেলেবেলার একটি কাহিনী। তখন স্কুলে ভর্তি হয়েছেন তিনি।
স্কুলের নিয়ম ছিল কোনো ছাত্র যদি স্কুলের টেবিলে দাগটাগ দেয়, তাহলে তাকে শাস্তি পেতে হবে। এক রকম শাস্তি সে বেছে নিতে পারে-সবার সামনে বেত খেতে হবে অথবা পাঁচ ডলার জরিমানা দিতে হবে।
মার্ক টোয়েন একদিন টেবিলে দাগটাগ দিয়ে ফেললেন, ধরাও পড়লেন। মাস্টারমশাই বললেন, ‘কোন শাস্তি চাও? সবার সামনে বেত খাবে, না পাঁচ ডলার জরিমানা দেবে? কাল এসে বলবে।’
বাড়িতে এসে বাবাকে সব কথা খুলে বললেন মার্ক টোয়েন। বাবা হয়তো সবার সামনে বাচ্চা ছেলের বেত খাওয়াটা পছন্দ করলেন না। তিনি মার্ক টোয়েনের হাতে পাঁচ ডলার দিলেন।
সে সময়ে পাঁচ ডলারের অনেক দাম, কিন্তু সবার সামনে বেতটেত খাওয়া এমন কিছু সাংঘাতিক ব্যাপার নয়। সুতরাং জীবনে মার্ক টোয়েন সেই প্রথম রোজগার করলেন-পাঁচ ডলার।